১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা যুবকের পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • ০২:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ২০৫

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলা করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৫ জুলাই শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে থানার পিছনের হাই স্কুলের পুকুর থেকে এ যুবককের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে থানায় এএসআই মহসিন আলীর উপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর নিখোঁজ ছিলো এ যুবক। সারারাত ধরে পুলিশ ও স্থানীয় এ যুবক কে পুকুরে খোঁজাখুঁজি করে এবং পুকুরের চারিদিক লোকজন অবস্থান নেওয়ায় হামলাকারি এ যুবক পুকুর হতে পালাতে পারিনি।

পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এ যুবকের মরদেহ উদ্ধার করে। এসময় যুবকের পকেট হতে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ১৭১৯ নং প্রবেশ পত্রটি সূত্রে জানা যায়, এ যুবকের নাম সিজু মিয়া তার পিতার নাম দুলাল মিয়া, মাতার নাম রিক্তা বেগম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা যুবকের পুকুর থেকে মরদেহ উদ্ধার

০২:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫