০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর

  • Reporter Name
  • ০২:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১২৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয় সংস্কার শুরুর ১২ ঘণ্টার মাথায় ফের হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের স্থগিত জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই জাপার জেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

শুক্রবার সকাল ১০টা থেকে জাপা নেতাকর্মীরা কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে সংস্কারের কাজ শুরু করেন। তবে রাত ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে করে একদল যুবক ওই গাঁথুনি ভেঙে ফেলে দ্রুত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো জাপা নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এ হামলার বিষয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একদল যুবক মোটরসাইকেলে গিয়ে গাঁথুনি ভেঙে দ্রুত সরে যায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর

০২:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫