০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ২ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • ০২:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ৪২৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৮আগস্ট) দুপুরে গ্রেপ্তাকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মোকামতলা বন্দর প্রতিবন্ধী অফিসে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের পুত্র মিল্লাত হোসেন(৩৫)।

গণধর্ষণের এ ঘটনায় গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অপর আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। তার স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিীনুজ্জামান শাহীন জানান, এ ঘটনায় ৪জনের নামের মামলা নেওয়া হয়েছে ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ২ জন গ্রেপ্তার

০২:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫