০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে -প্রধান প্রকৌশলী, পাউবো

  • Reporter Name
  • ০৩:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৮৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (নকশা) মাহফুজুর রহমান বলেছেন, যমুনা নদী ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কাজ করতে একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনার ভিত্তিতে স্টাডি চলছে। সেই স্টাডির আলোকে প্রকল্প নকশা প্রনয়নের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং তাদের চাহিদার কথা শুনেছি।

পরিদর্শনে দেখা গেছে সারিয়াকান্দির গোদাখালী, ইছামারা এলাকায় যমুনা নদীর ভাঙন রয়েছে। এ সবকিছু বিবেচনায় এবং এলাকাবাসীর চাহিদার উপর ভিত্তি করে, তাদের কষ্টের কথা চিন্তা করে বগুড়া সারিয়াকান্দি এবং ধুনট উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষা করতে একটি বড় প্রকল্প প্রনয়ণ করে তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। প্রকল্প নকশা অনুযায়ী সারিয়াকান্দি ইছামারা থেকে ধুনট উপজেলার শহরাবাড়ী পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধাই এবং দুই উপজেলার বিভিন্ন এলাকার ৪ কিলোমিটার এলাকায় মেরামত কাজ বাস্তবায়ন করা হবে।

নকশা প্রনয়নের পর প্রকল্পটির প্রপোজাল করতে হবে এবং এরপর ডিপিপি প্রণয়ন করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে যমুনা নদীর ভাঙন থেকে বগুড়াবাসী রক্ষা পাবে। আজ শুক্রবার সকালে বগুড়া সারিয়াকান্দির ইছামারা এবং গোদাখালী গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসী এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী পলি দাস, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে -প্রধান প্রকৌশলী, পাউবো

০৩:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫