০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে আলুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ২জন নিহত

  • Reporter Name
  • ০৪:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ ও একই এলাকার ইমরান।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুরমুখী আলুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় একইমুখী পাথরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক ঘটনাস্থলে মারা যান এবং হেলপার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে আলুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ২জন নিহত

০৪:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫