১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

  • Reporter Name
  • ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১

স্টাফ রিপোর্টার, সাঘাটা গাইবান্ধারঃ সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন এবং নগদ ৩ হাজার ৩শ ৫১ টাকা।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক আসামিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

১১:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫