০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩জন নিহত, ২জন আহত

  • Reporter Name
  • ০৪:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা–ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে অটোরিকশাযোগে নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লবের মৃত্যু হয়। আহত মমতা রানী ও রুপা মনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি জামিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩জন নিহত, ২জন আহত

০৪:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫