০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতা নিহত

  • Reporter Name
  • ০১:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে সরকারি পুকুরের দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে যুবদল নেতা সোয়াইব সরকার রাহুল(২৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। রাহুল বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া কৈগাড়ী সিএ অফিস এলাকার আঃ সোবাহানের পুত্র।

স্থানীয় লোকজন ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন জানান, কাহালু পাল্লা পাড়া গ্রামের জামিল নামের আওয়ামীলীগের এক সমর্থক একটি সরকারি পুকুর লীজ নিয়ে চাষাবাদ করে আসছে। আওয়ামীলীগ সরকার পতনের পর ঐ পুকুর একাধিক গ্রুপ দখলের জন্য চেষ্টা চালায়। ঘটনার দিন রাহুল তার লোকজন নিয়ে ঐ পুকুর বিষয়ে গেলে জামিলের লোকজনের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন যুবদল নেতা রাহুল।

এই ঘটনার পর মাগুড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়নিন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতা নিহত

০১:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫