০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি

  • Reporter Name
  • ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৭৭

সুলতান আহাম্মেদ, সাঘাটা (গাইবান্ধা স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় অগ্নিকাণ্ডে এক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সিলমানেরপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল লতিফ মিয়া (পিতা মৃত ময়েজ উদ্দিন মিয়া) এর বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘরে থাকা আসবাবপত্র ও খড়ি মূল্যবান সামগ্রীতে। এতে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের প্রাণহানি কিংবা আরও বেশি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিক ক্ষতির কারণে চরম দুর্দশায় পড়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি

০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫