০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে ৪ জন আহত, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

  • Reporter Name
  • ০৩:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৮৯

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জের হিয়াদপুর গ্রামে ঘরের সামনে ছাগল বাঁধার মত তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে চারজন আহত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।

আহতরা হলেন-হিয়াতপুর গ্রামের আব্দুল বারী’র ছেলে আহসান হাবীব জুয়েল(৩৮),তার স্ত্রী আফরুজা বেগম মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মোছা.হুমাইরা আকতার ও বোন মোছা.মিম বেগম।

আহতদের ভাষ্যমতে প্রতিপক্ষরা হলো-একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জাকারিয়া ইসলাম জুয়েল,তার স্ত্রী আফরোজা বেগম,দুই ছেলে আবিদ ও আরজ।

হাসপাগাল বেডে আপেলের আহত স্ত্রী আফরুজা জানান, আমার স্বামী তার প্রতিবেশি জ্যাঠাতো ভাই জুয়েল এর নিকট থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে আজ ৪ অক্টোবর ছাগল বেঁধে রাখি। এতে রাগান্বিত হয়ে জুয়েলের স্ত্রী আফরোজা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নিষেধ করলে প্রতিপক্ষরা আমাকে মারপিট করতে থাকে। আমাকে রক্ষা করতে স্বামী, মেয়ে,ননদ ও শ্বাশুড়ি এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও মারেপিটে আহত করে। আশেপাশের অন্যান্য প্রতিবেশিরা আমাদেরকে হাসপাতালে ভর্তি করিয়েছে।

এ ব্যাপারে প্রতিপক্ষের জাকারিয়া ইসলাম জুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই মারপিটের ঘটনায় আমার স্ত্রী সন্তানও আহত হয়েছে, তারাও হাসপাতালে ভর্তি আছে। তিনি আর কিছু বলতে রাজি হননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে ৪ জন আহত, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

০৩:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫