০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

  • Reporter Name
  • ০৩:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১২৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার পৌরসভা এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।

রিজ্জাকুল ইসলাম রাজু ভোলাখাঁর চক মহল্লায় বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।

বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে থানার আনার সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ভোলাখাঁর চক মহল্লায় গিয়ে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে হ্যান্ডকাফ পরিয়ে থানার আনার সময় গ্রামের নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে গ্রেপ্তার ও হ্যান্ডকাফ উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধার বা আটক হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

০৩:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫