মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীর মধ্যমারছেও গ্রামের শেফালী বেগম রবিবার বজ্রপাতে নিহত হলে মঙ্গলবার তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে কবর জিয়ারত করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। শেষে নিহতের স্বামীর হাতে নগদ অর্থ তুলে দেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, মিজানুর রহমান মিন্টু, পৌর বিএনপি যুগ্ন সম্পাদক হারুন আর রশিদ হারুন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সদস্য তছলিম উদ্দিন খোকা,
নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, বিএনপি নেতা মতিউর রহমান মতি, সাদিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মহাব্বত আলী, মতিউর রহমান মতি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক চঞ্চল কুমার দেব, যুবদল নেতা হযরত আলী, আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এরপর সন্ধ্যায় এনামুল হক নতুন এর নেতৃত্বে নাড়ুয়ামালাহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে মিছিল করা হয়।
Reporter Name 


















