মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর রামেশ^রপুর ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। অনিয়ম দূর্নীতি, অর্থ হাতিয়ে নেয়া, মানুষের সাথে খারাপ আচারণ ও হয়রানী করার অভিযোগ এনে তার অপসারণের দাবীতে ০৯অক্টোবর/২৫ বৃহস্পতিবার ওই অফিসের সামনে স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
স্থানীয় বাদশা মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম পিয়াস, আমিনুল ইসলাম, মাহমুদা বেগম, নুর আলম প্রমুখ। বক্তাগণ বলেন, জমির কাজে কৃষকরা তার অফিসে আসলে নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয় এবং প্রতিনিয়ত হয়রানী করে। আবার নানা ভুল বের করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ওই ভুমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ ছাড়া গ্রাহকদেরকে হয়রানী করাসহ খারাপ আচারণও করে থাকেন ওই কর্মকর্তা বলে ভুক্তভুগীরা অভিযোগ করেন। ফলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ তাকে ৪৮ঘন্টার মধ্যে অপসারণ করার দাবী করা হয় মানববন্ধন থেকে। এ বিষয়ে রামেশ^রপুর ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি (কালাম) তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ ছাড়া বেশ কিছু জমি খারিজ করে দেয়ার কথা বলে জনৈক নুর আলম এর নিকট থেকে ৫০হাজার টাকা ঘুষ নেয়ার বিষয়টি তাৎক্ষণিক ফাঁস হলে তিনি (কালাম) কোন উত্তর দিতে না পারলে পরে তিনি (কালাম) জানান, আমি তার নিকট থেকে ধার (কর্জ) নিয়েছি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান, তার (কালাম) বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 


















