০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ডাকাতির সময় বাধা দেওয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা

  • Reporter Name
  • ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৪২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির সময় বাধা প্রদান করতে গেলে বিমোলা পদ্দার (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে কোনো এক সময় তালোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় তারা বাড়ি থেকে সিন্দুক ভেঙে টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, তালোড়া বাজারে মৃত বিমোলা পদ্দার তালোড়া বাজারে তার পৈতৃক বাড়িতে অবিবাহিত পাঁচ ভাই-বোনকে নিয়ে খৈল-ভুষির ব্যবসা করতেন।
দোতলা বাড়িটির নিচতলায় ছিল দোকান ও গুদামঘর, আর অপরের তলায় তারা বসবাস করতেন। বৃহস্পতিবার গভীর রাতে ৫ থেকে ৭ জনের মুখোশধারী একটি ডাকাত দল ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের একে একে হাত-পা বেঁধে ফেলে। এ সময় বৃদ্ধা বিমোলা বাধা দিতে গেলে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এরপর তারা বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী লুট করে দ্রুত পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল রেজা বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।’

এদিকে, ডাকাতি ও হত্যার এই ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসীরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দুপচাঁচিয়ায় ডাকাতির সময় বাধা দেওয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা

১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫