রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। নব উদ্যমে যাত্রার তিন বছর পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনাসভা ও কেক কর্তন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে বমাদের বগুড়া উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছে। পিছিয়ে পড়েছিল বগুড়া। তিনি সাংবাদিকদের আহবান করে বলেন, এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে তা পত্রিকার পাতায় তুলে ধরার।
তিনি বলেন, ভৌগলিক অবস্থার কারণে বগুড়া অন্তত গুরুত্বপূর্ন জেলা। বগুড়া এখন শিক্ষানগরী, কিন্তু আমাদের কোনো পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। বগুড়ায় আমরা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চাই। বিভাগ চাই, সিটি চাই। বিমানবন্দর চাই, রেল লাইন চাই। এই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে। এগুলো এখন বিলাসিতা নয়, প্রয়োজন। এসব সম্পর্কে আপনারা হাত খুলে লিখুন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে দৈনিক কালবেলা’র বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে ও সাংবাদিক কবি এইচ আলিমের সঞ্চলিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রেসক্লাবের সহসভাপতি রাহাত রিটু, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈম।
আরো বক্তব্য রাখেন, এখন টিভির বগুড়া ব্যুরো ইনচার্জ মাজেদুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের বগুড়া প্রতিনিধি অরুপ রতন শীল, যায়যায়দিনের বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, দৈনিক কালবেলা শাজাহানপুর প্রতিনিধি নজরুল ইসলাম মিলন, সাংবাদিক শাজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মিসহ কালবেলা’র বগুড়ার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন (শাজাহানপুর),রিমন আহম্মেদ বিকাশ (সোনাতলা), বাধন কমর্কার কৃষ্ণ (শেরপুর), আব্দুর রাজ্জাক আশিক (ধুনট),রবিউল ইসলাম রবি,(শিবগঞ্জ) রিয়াজ মাহমুদ (গাবতলী),এরশাদ আলী (আদমদীঘি) ও মুনসুর রহমান তানসেন (কাহালু)। শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন।
Reporter Name 


















