সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ গাইবান্ধা-৩৩ (সাঘাটা-ফুলছড়ি) ৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সাঘাটা উপজেলার ৩ নং সাঘাটা ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন।
তিনি সাঘাটা বাজারে উপস্থিত ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের কাছে ‘আদাব’ জানিয়ে ভোট চান। এসময় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, তাঁরা মাওলানা ওয়ারেছের পাশে আছেন।
প্রচারকালে মোঃআব্দুল ওয়ারেছ বলেন, “আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ একটি সুন্দর, স্মার্ট এবং ডিজিটাল সাঘাটা-ফুলছড়ি উপহার দিতে পারব। চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাস্তা-ঘাটের উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, “আমি জানি চরাঞ্চলের মানুষ কী কষ্টে দিন কাটায়। তাদের পাশে থেকে আমি কাজ করতে চাই।”
প্রচারণাকালে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ, সাঘাটা ইউনিয়ন সভাপতি মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মোঃ মশিউর রহমান, জুমারবাড়ি ইউনিয়নের আমির মোঃ আব্দুল কাফি, ঘুড়িদহ ইউনিয়নের সেক্রেটারি মোঃ কামাল পাশা মন্ডল, সাঘাটা ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি মোঃ মশিউর রহমান সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
Reporter Name 


















