স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ত্রিমোহনী ঘাটে সম্মুখ যুদ্ধে শহীদ ১২ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে গত ২৪ অক্টোবর সাঘাটা উপজেলার দলদলিয়া শহীদ স্মৃতিস্তম্ভে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাঘাটা উপজেলা কমান্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরে বলেন— শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আমরা আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁদের স্মৃতি জাতির হৃদয়ে চির অমলিন থাকবে।
স্মরণসভায় উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু,
জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের আহ্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ, ১২ নম্বর সেক্টরের কোম্পানি টু-আইসি শ্রী গৌতম চন্দ্র মদক, প্লাটুন সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, আব্দুল জলিল তোতা, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, আজহার আলী ও আশরাফ হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা।
স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে স্মারক সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
Reporter Name 


















