০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • Reporter Name
  • ০৩:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৪৬

কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ইলিয়াত হোসেন সিফাত (২৪) নিহত হয়েছেন।

নিহত সিফাত দুপচাঁচিয়া উপজেলার চকশুকানগাড়ী গ্রামের ইউনুছ আলীর পুত্র। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও কাহালু ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমির হামজা জানান, বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়া যাওয়ার পথে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে সিফাত ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

০৩:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫