কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক র্যালী বের করা হয়।
র্যালী শেষে কাহালু উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মাছচাষি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, নারহট্র প্রভা বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী প্রমুখ।
সভা শেষে উপজেলার মধ্যে সমবায়ী কাজে বিশেষ অবদান রাখায় ২ জনকে ও ৩টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Reporter Name 


















