০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে হাতবোমা তৈরীর সময় বিস্ফোরনে যুবক আহত

  • Reporter Name
  • ০১:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৮৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা।

ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরও দুই-তিনজন সহযোগী পালিয়ে যান। এতে বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি জানান, ঘটনার সময় উপস্থিত দুজন পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে হাতবোমা তৈরীর সময় বিস্ফোরনে যুবক আহত

০১:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫