০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার ৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষনা

  • Reporter Name
  • ০৩:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৯৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম নাম ঘোষণা করেন।

বগুড়ায় ৭টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন এবং বগুড়া -৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৬ (সদর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে বগুড়া-২ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার ৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষনা

০৩:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫