০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধার ৫টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

  • Reporter Name
  • ০৩:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৮০

সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার ( (সাঘাটা), গাইবান্ধাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, হাই কমান্ডের অনুমোদনের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

চূড়ান্ত প্রার্থীদের নাম নিম্নরূপ—
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): ডা. খন্দকার মো. জিয়াউল ইসলাম জিয়া
গাইবান্ধা-২ (সদর): আনিসুর জামান খান বাবু
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী): ডা. মইনুল হাসান সাদিক
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): শামীম কায়সার লিংকন
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি): ফারুক আলম সরকার

দলীয় সূত্র জানিয়েছে, এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে তাদের জনসম্পৃক্ততা, জনপ্রিয়তা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের ভিত্তিতেই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
এদিকে প্রার্থী ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা এখন নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা জোরদারের প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার ৫টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

০৩:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫