০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

  • Reporter Name
  • ০২:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২৪৪

সোনাতলা সংবাদ ডেস্ক: সিপিএসসি বগুড়া র‍্যাব-১২ এবং র‍্যাব-১ সদর কোম্পানি উত্তরা ঢাকার যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত হোসেনকে (২০) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গত রোববার রাত পৌনে ৮টার দিকে ঢাকার দক্ষিণ থানাধীন শাহ কবির মাজার রোড চালাবন আল বারাকা বিরিয়ানী এ্যান্ড ফাস্টফুড হাউজ দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । রিফাত হোসেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল পশ্চিমপাড়ার এনামুল মন্ডলের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্র আরও জানায়, ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে আসামি রিফাত প্রেম নিবেদন করে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে ওই ছাত্রী বিষয়টি তার বাবাকে অবগত করে। এরপর তার বাবা বিষয়টি রিফাতের বাবাকে বলেন এবং এই অপকর্ম হতে রিফাতকে বিরত থাকতে বলেন। এতে রিফাত ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে ।

এক পর্যায়ে গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে পাশের বাড়িতে আব্দুস সালামের মাছ পাহারার কুড়েঘরে তুলে নিয়ে যায় । এরপর সেখানে নিয়ে রিফাত চাকু দিয়ে জবাই করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে । পরে এই ঘটনায় সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয় । মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া র‍্যাব-১২ আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে ঢাকার দক্ষিণ থানাধীন শাহ কবির মাজার এলাকা থেকে রিফাতকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

০২:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫