০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে সৎ ছেলের হাসুয়ার কোপে বাবা নি/হ/ত, মা- ছেলে গ্রেফতার

  • Reporter Name
  • ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২০৭

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে সৎ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে বাবা মিলন ওরফে টাইগার মিলন(৩০) কে হত্যা করেছে।

বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সন্ধ্যার আগে কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এই ঘটনা । নিহত টাইগার মিলন কাহালু পালপাড়া এলাকা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানান, টাইগার মিলন ৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগমকে(৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করত।

মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোন ভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেনি।এ নিয়ে মাঝে মধ্যে মিলনের সাথে শামীমের বিবাদ লেগেই থাকতো।

ঘটনার দিন পারিবারিক কলহকে কেন্দ্র করে সৎ ছেলে শামীম হোসেন হাসুয়া দিয়ে এলোপাতাড়ি ভাবে সৎ বাবা টাইগার মিলনকে কোপ দিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় মিলনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সে মারা যান।

মিলন মারা যাবার পরপরই বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে শামীম হোসেনকে গ্রেফতার করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলনের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে সৎ ছেলের হাসুয়ার কোপে বাবা নি/হ/ত, মা- ছেলে গ্রেফতার

১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫