মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন বলেছেন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি ভোট দিয়ে সারাদেশের মধ্যে রেকর্ড করতে হবে। এ জন্যে ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট প্রার্থনা করতে হবে।
বুধবার বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় লাংলু স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ নুর আলম সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান হান্নান এবং যুগ্ন সম্পাদক আবু তাহের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন,
জুলফিকার হায়দার গামা, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী লাইলা আনজুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সম্পাদক সূরাইয়া জেরিন রনি, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হারুন আর রশিদ হারুন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মঞ্জুর মোর্শেদ, ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, বিএনপি নেতা মোরশেদ আল আমিন লেমন, মিনহাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ,
মিজানুর রহমান হিলু, খলিলুর রহমান, শাহজাহান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহাব্বত আলী, মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান শুভ, যুগ্ন আহবায়দ আল-আমিন, রেজাউল করিমসহসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
Reporter Name 


















