১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জাল টাকার নোটসহ তিন কিশোর আটক

  • Reporter Name
  • ০২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় জালটাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১২ নভেম্বর) সাড়ে সন্ধ্যা ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের দক্ষিল পাশ থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোররা হলো নবম শ্রেণিতে পড়ুয়া মো. সেলিম (১৬), মো. বিপ্লব (১৬) ও সারজিল আহমেদ (১৬)।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, ওই তিন কিশোর ওই এলাকায় সাইফুল ইসলামের চায়ের স্টলে চা পান করে বিল দেওয়ার সময় ৫০ টাকার নোট দেয়। তবে ওই নোটটি জাল সন্দেহ হলে দোকানি তা আশপাশের লোকজনকে দেখালে তাদেরও সন্দেহ হয়।

এ সময় জনতা পুলিশকে খবর দিলে সদর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের কাছ থেকে ৫০ টাকার ১৮টি, ২০ টাকার ১২টি ও ১০ টাকার ১৮টি নোট উদ্ধার করা হয়। তাদের কাছে কীভাবে নোটগুলো এলো তা জানতে তদন্ত শুরু করেছে ডিবি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় জাল টাকার নোটসহ তিন কিশোর আটক

০২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫