০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কোন ষড়যন্ত্রই ধানের শীষের গণজোয়ার থামাতে পারবে না -সাবেক এমপি কাজী রফিক

  • Reporter Name
  • ০৩:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৮৯

স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও বগুড়া -১ আসনের সাবেক এমপি,ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের নমিনি কাজী রফিকুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভুমি বগুড়াসহ সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।

তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এ জোয়ার থামানো যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না।

তিনি আরো বলেন,আগামীদিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুব সমাজ যে কোনো জাতির মূল প্রাণশক্তি। যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশাহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর জিল্লুর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সকল অঙ্গদলের আয়োজনে ধানের শীষের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপি নেতা শাখিল রেজা বাবলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম রব্বানী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাজুল ইসলাম গাজী, যুব মহিলাদলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শায়লা ইসলাম মুক্তা,উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুল রহমান হান্নান,যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু প্রমুখ।

উপজেলা জাতীয় সমবায় দলের আহবায়ক মাসুদার রহমান মাসুদ এর সঞ্চালনায় এ উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীসহ কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কোন ষড়যন্ত্রই ধানের শীষের গণজোয়ার থামাতে পারবে না -সাবেক এমপি কাজী রফিক

০৩:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫