১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৩:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১০৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় পৃথক অভিযানে বিপুল বিস্ফোরকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের রহমাননগর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫), গাবতলী উপজেলার চাকলা গ্রামের আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০০ পিস) জব্দ করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে শহরের ভাটকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মালেক মণ্ডলকে (৪৫) ২ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০ পিস) এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মালেক মণ্ডল ভাটকান্দি মধ্যপাড়া এলাকার ছামছুল মণ্ডলের ছেলে। এ ছাড়া তাদের কাছ থেকে ২ মোবাইল ফোন, ২ সিম ও নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় শাহীনুর ইসলাম সজীবের মুদির দোকানে অবৈধ ও বেআইনিভাবে বিপুল বিস্ফোরক দ্রব্যাদি মজুত করে রেখেছেন। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ভাটকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

০৩:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫