সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে শূন্য হওয়া সাধারণ সম্পাদকের পদে আরেকজন নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা যায়, সারিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ ল সম্পাদক আসাদুজ্জামান খোকন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক ইস্যুকৃত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই দিনে আলাদা চিঠিতে সারিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (শুভ) কে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসাদুজ্জামান খোকন বেশ কিছুদিন ধরে দলীয় সিদ্ধান্ত ও সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করায় মৌখিকভাবে সতর্ক করার পরেও তিনি দলের বিরুদ্ধে কাজ করে আসছিলেন, এ কারণে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে তাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ অব্যাহতি কার্যকরের পর থেকে তিনি দলীয় পরিচয়ে কোনো কার্যক্রম করতে পারবেন না বলে বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস. আলম স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে।
০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মাহমুদুল হাসান শুভ
-
Reporter Name - ০৪:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৮৩
Tag :
জনপ্রিয়



















