১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

  • Reporter Name
  • ১২:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৬৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী দুই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক শাহীন আলম প্রামানিক (৪৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় ধুনট-সোনামুখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলায়ার হোসেন প্রামানিকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, যমুনা নদী থেকে বালুবোঝাই দুইটি ট্রাক কাজিপুর থেকে শেরপুরের উদ্দেশে রওনা হয়। একই সময় কাজিপুরের সোনামুখী থেকে ধুনট শহরের দিকে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা যাচ্ছিল। ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের কাছে দুই ট্রাক ও অটোরিকশা একই সময়ে পৌঁছালে, চলন্ত দুই ট্রাকের মাঝখানে অটোরিকশাটি চাপা পড়ে। এতে শাহীন আলম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করতে সক্ষম হলেও অপর ট্রাক দ্রুত চলে যায়।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শাহীন আলমের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

১২:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫