১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ছেলে-মেয়েকে গলা কে/টে হত্যার পর মায়ের আ/ত্ম/হ/ত্যা

  • Reporter Name
  • ১০:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৯৯

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন একই গ্রামের মো. শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪), তার দুই সন্তান সাইফা (৪) ও মো. সাইফ (১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না উঠায় এবং ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা ডাকাডাকি করেন। পরে দরজা খোলার পর তারা দেখেন মা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপর তারা পুলিশকে খবর দেয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, তিন মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ছেলে-মেয়েকে গলা কে/টে হত্যার পর মায়ের আ/ত্ম/হ/ত্যা

১০:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫