০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এজিএমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • ০৪:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬৮

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএম শামসুল হকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সম্প্রতি এ মামলা দায়ের করেন।

মামলাটি রেকর্ড করেন দুদকের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম। মামলাটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- বগুড়া পবিস-২ সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক ওয়ারিং পরিদর্শক সাদিকুল ইসলাম, সাবেক এজিএম (ওএন্ডএম) সুলতান মাহমুদ, খোকা আকন্দ, শিপন প্রামাণিক, লালমিয়া প্রামাণিক, রাশিদুল ইসলাম, জাকিরুল ইসলাম, জাকির হোসেন, রেজাউল করিম ও রকেট প্রামাণিক।

ওই মামলার অভিযোগে বলা হয়েছে- আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতারণা করে বিদ্যুৎ সংযোগের জাল লাইসেন্স ও উপজেলা সেচ কমিটির মূল রেজুলেশন যাচাই না করে গ্রাহকের দাখিলকৃত টেম্পারিংকৃত জাল রেজুলেশন দেখে তা সঠিক হিসেবে সত্যায়ন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এজিএমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

০৪:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫