১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় দুই শিশু সন্তানসহ গৃহবধূ হত্যাকাণ্ডের অভিযোগে থানায় মামলা, স্বামী গ্রেফতার

  • Reporter Name
  • ০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে বহুল আলোচিত দুই শিশু সন্তানসহ গৃহধূ সাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীসহ ৪ ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় সাদিয়ার স্বামী শাহাদাৎ হোসেন ওরফে কাজল (২৭) কে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাদিয়ার মা রাবেয়া সুলতানা বাদি হয়ে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে সাদিয়ার স্বামী শাহাদত হোসেন কাজলকে প্রধান আসামী করে অজ্ঞাত নামা ২-৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারসহ জড়িত খুনিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশী কার্যক্রম অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় দুই শিশু সন্তানসহ গৃহবধূ হত্যাকাণ্ডের অভিযোগে থানায় মামলা, স্বামী গ্রেফতার

০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫