০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে ৮ দফা দাবিতে নার্সদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬৬

মোঃ আসাদ আলী, দিনাজপুর প্রতিনিধিঃ সতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে এবং ৮ দফা দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)–এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে নার্সরা বিক্ষোভ মিছিল বের করেন। একই দাবিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নার্সদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ

নার্সেস সংস্কার কমিশন গঠন

পেশার মর্যাদা ও স্বাধীন কাঠামো বজায় রাখা

নার্সদের পোশাক পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ আরও কয়েকটি দাবি

আগামী শনিবার কালোব্যাজ ধারণ করে ২ ঘণ্টা প্রতীকী শাটডাউন পালন করবেন নার্সরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে পূর্ণ মাত্রার শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছে বিএনএ নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা জানান, ৪৮ বছর ধরে গড়ে ওঠা নার্সিং পেশার মর্যাদা রক্ষায় তারা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে ৮ দফা দাবিতে নার্সদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

০৩:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫