কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও যুদ্ধকালীন বগুড়া জেলার মুক্তিযোদ্ধা ডেপুটি এবং কাহালু উপজেলা কমান্ডার অধ্যক্ষ হোসেন আলীর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার কাহালু সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধার স্মরণে মিলাদ মাহফিলসহ তাঁর কবর জিয়ারত করা হয়েছে। মৃত্যু বার্ষিকীর কর্মসূচীতে কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. আযম আলীসহ ঐ কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
অধ্যক্ষ হোসেন আলীর জন্ম ১৯৪৮ সালে এবং মৃত্যুবরণ করেন ২০১২ সালের ১ ডিসেম্বর। তিনি উপজেলা চেয়ারম্যান, কাহালু কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যানসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বটবৃক্ষের ছায়া হিসেবে ছিলেন এই জনপদে। যারফলে এই জনপদের মানুষ তাকে বটবৃক্ষের মতই এই শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠককে সম্মান করতেন।
Reporter Name 


















