০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৩

সুলতান আহম্মেদ (সাঘাটা) গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বোনারপাড়া কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী। তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করেছেন। আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুন্নবী রাশেদসহ দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকবৃন্দ—দৈনিক সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান টিপু, দৈনিক তিস্তা মুখ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান (রাঙ্গা,) দৈনিক মানবজমিন প্রতিনিধি সোলায়মান আলী, এন টিভির অনলাইন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ফিলিপ্স, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আরিফুর রহমান লিটু, দৈনিক কালবেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, দৈনিক মুক্ত সকল পত্রিকার প্রতিনিধি আসাদ খন্দকার, বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সোহাগ খন্দকার, দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিনিধি সদরুল আনামসহ আরও অনেকে।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন; তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিক ঐক্য ফোরামের নেতারা জানান, মানবিক ও রাজনৈতিক সব বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ আরও বাড়ানো উচিত। শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৩:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫