০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত

  • Reporter Name
  • ০৩:০২:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৯

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের কোপে একজন জামায়াত নেতা গুরুতর ভাবে আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান আকস্মিকভাবে ১নং ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা ও পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক আপেল মাহমুদের ওপর হামলা চালায়।

হামলার সময় হাসান হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাম হাতে শক্ত কোপ মারে। এতে তার হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদ চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় হামলাকারী হাসান পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার জানান, মৌখিক অভিযোগ পেয়ে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত

০৩:০২:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫