কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সাবেক এমপি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বাদ যোহর বগুড়ার কাহালু সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি ও অঙ্গ সংগঠনসহ অসংখ্য মুসল্লী এই বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন।
বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেন কাহালু উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবসহ অন্যান্য।
Reporter Name 


















