মুহাম্মাদ আবু মুসাঃ রবিবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল। মহিষাবান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে এবং যুবদল নেতা মোঃ লিটন মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম,
উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, মহিষাবান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুজ্জামান কাজল, শিক্ষকদের মধ্যে আব্দুল হামিদ, আব্দুল্লাহ আল মাসুদ, মনিরুজ্জামানসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম রমজান, মোশাররফ হোসেন শাহীন,
ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসানুর রহমান হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, যুবদল নেতা আরমান হোসেন রিপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া খায়ের ও মোনাজাত করা হয়।
Reporter Name 


















