০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দি ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১১২

‎সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দি ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫ সালের জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।
‎
সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু।
‎
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির নবনির্বাচিত সদস্য মোর্তজা আলী, শাহজাদ হোসেন পল্টন, আনোয়ার ইসলাম বিপ্লব ও আনিছুর রহমান লিটন। এছাড়া শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক এস. এম. তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র সরকার এবং শিক্ষার্থী প্রতিনিধি হযরত ওমর, মারুফা আক্তার ও নাজিব হাসান বক্তব্য দেন।
‎
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাদেক আজিজ লাবলু এবং তাজমেরী সুলতানা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দি ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

০৩:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫