প্রেস বিজ্ঞপ্তিঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আপনারা সবাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করুন, তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে ওঠেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের কল্যাণে বিগত সময়ে বিএনপি সরকার ব্যাপক কাজ করেছিলেন। আপনারা বিএনপির কাছেই নিরাপদ। সারাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী দেশমাতা বেগম খালেদা জিয়া (ধানের শীষ) মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন।
শুক্রবার ১২ই ডিসেম্বর-২৫ বগুড়ার গাবতলী সম্মিলিত সনাতনী এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাবতলী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের গীতা পাঠ ও প্রার্থনা সভায় এক বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পূজা উদযাপন ফ্রন্ট এর বগুড়া জেলা শাখায় যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা শাখার সভাপতি চঞ্চল কুমার দেব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাবতলী শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রনজিত চৌধুরী, গাবতলী কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্ট এর বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাল, নিরঞ্জন চন্দ্র পাল, হীরালাল সরকার, জগন্নাথ সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা বিশু প্রাং, সুনীল মজুমদার, উত্তম রায়, অভিনাশ পাল, নিবারন চন্দ্র দাস, রতন রায়,
পূজা উদযাপন ফ্রন্ট এর নেতা চঞ্চল রায় চৌধুরী, রতন কুমার, পুরোহিত সুমন কুমার সরকার দেবু,
উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা আরমান ইসলাম রিপন প্রমূখ। এরপর হিন্দু সম্প্রদায়ের ভক্তদের মাঝে প্রসাদ (খাদ্য) বিতরণ করা হয়।
Reporter Name 


















