সুলতান আহম্মেদ , স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা অডিটোরিয়াম হলরুমে রংপুর ডিএএসবি-এর সহযোগিতায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা এবং পারস্পরিক মত বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা আহ্বায়ক ও বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া)–এর সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ডিএএসবি-র সম্মানিত সচিব মেজর এ টি এম নাজমুল হুদা।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. মোঃ শফিকুল ইসলাম, সার্জেন্ট মোঃ খয়বর হোসেন, সার্জেন্ট তৈয়বুর রহমান, সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলাম, পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মোঃ কাফী, সার্জেন্ট মোঃ মিজান, সার্জেন্ট মোঃ আসাদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সার্জেন্ট মোঃ শহিদুল ইসলাম শাহিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মেজর এ টি এম নাজমুল হুদা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত সদস্যদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং তাদের উত্থাপিত সমস্যা ও সুপারিশসমূহ পরবর্তীতে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দেন।
সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা জানান, সকলের ঐক্য ও সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে।
শেষে সবার সুস্থতা ও কল্যাণ কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
Reporter Name 


















