১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নিখোঁজের পাঁচদিন পর পুকুর থেকে প্রতিবন্ধী শিশুর মৃ/ত/দে/হ উ/দ্ধা/র

  • Reporter Name
  • ০৩:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ হওয়ার ৫দিন পর বাড়ির পাশের পুকুরে পাওয়া গেল প্রায় ৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তাওহীদ হাসানের লাশ। তাওহীদ হাসান উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেলের ছেলে। গত ৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

তাওহীদের মামা তরিকুল ইসলাম জানান, ৩ ভাইবোনের মধ্যে তাওহীদ সবার ছোট। ২ বছর ৯ মাস বয়স হলেও মাত্র ৬-৭ মাস আগে সে হাঁটতে শুরু করে। এছাড়া ‘মা ডাক’ ছাড়া ভালোভাবে কথা বলাও শিখেনি। সোমবার সকালে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজের পর তাওহীদের মা সম্পা বেগম ওই দিন বিকেলে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

সেইসাথে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। একপর্যায়ে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাওহীদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। শাজাহানপুর থানার ওসি মোহা: তৌহিদুল ইসলাম জানান, মাগরিবের নামাজের পর শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নিখোঁজের পাঁচদিন পর পুকুর থেকে প্রতিবন্ধী শিশুর মৃ/ত/দে/হ উ/দ্ধা/র

০৩:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫