মুহাম্মাদ আবু মুসাঃ দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার এর আর্থিক সহযোগিতায় বগুড়ার গাবতলীতে দুঃস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গরু ও উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার নাড়ুয়ামালা হাইস্কুল মাঠে দুঃস্থদের মাঝে ১০টি গরু এবং উপজেলার ২০টি স্কুলের ৯৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়। স্থানীয় নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের চেয়ারম্যান ইউ সুং জু। সংগঠনের বাংলাদেশের পরিচালক মাহবুবুর রহমান ছোটন ও সমাজসেবক মাসুদুর রহমান বাপ্পি’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন নাড়ুয়ামালা হাইস্কুলের সাবেক সভাপতি সম্রাট হোসেন, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, বুলবুল আহমেদ, জিয়াউর রহমান জেপু, সোহাগ সরকার, রাসেল সরকার, মতিউর রহমান মতিসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 


















