০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে মহান বিজয় দিবস উদযাপন

  • Reporter Name
  • ০২:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২১২

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনার পর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন এঁর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু থানা পুলিশ, কাহালু পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সেখানেই উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালনসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে মহান বিজয় দিবস উদযাপন

০২:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫