সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক শিবির সভাপতি আব্দুস সোবাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম স্বপন, বনি আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল ইসলাম সেলিম, যুব বিভাগের সাধারণ সম্পাদক রিজুয়ানুল হক স্বপন, প্রচার সম্পাদক এম.এ কাইয়ুম ও পৌর যুব বিভাগের সভাপতি সাগর আহম্মেদ সোহাগ প্রমুখ।
সমাপনী বক্তব্য দেন উপজেলা শিবির সভাপতি আসিফ খান। সভা শেষে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালিত হয়।
Reporter Name 


















