কাহালু প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আলহাজ্ব মোঃ মোশরফ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কাহালু উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিন এঁর কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রনজু, কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Reporter Name 


















