০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলন ও জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Reporter Name
  • ০৫:১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২১৫

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এ ভিডিও সংবাদ প্রকাশের পর ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম ধাপে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি এলাকায় বাজ্ঞালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলন ও বিক্রয়ের দায়ে মোঃ বাবুল মিয়া, গ্রাম-চর ডোমকান্দি, উপজেলা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় এক লক্ষ ত্রিশ হাজার (১,৩০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানকালে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযানের দ্বিতীয় ধাপে ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে সরেজমিন অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানকালে জমির মালিকসহ সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এসময় এলাকাবাসী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলন ও জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

০৫:১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫