০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১০০ মিটারে ধস

  • Reporter Name
  • ০২:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২০৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের বেশ কয়েকটি পয়েন্টে ১০০ মিটার বাঁধ ধসে গেছে। শুষ্ক মৌসুমে দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে তীর রক্ষা প্রকল্পের আরো ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী।

শনিবার (২৭ ডিসেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায় কালিতলা গ্রোয়েনের উজানে ধাপ গ্রামের তিনটি পয়েন্টে ১০০ মিটার তীর রক্ষা বাঁধ ধসে গেছে। এটি দ্রুত সংস্কারকাজ চায় এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নদীভাঙন থেকে রক্ষা করতে ২০০৫ সালে অন্তারপাড়া হতে দেবডাঙা পর্যন্ত ৩ হাজার ২০০ মিটার এলাকায় ১৩০ কোটি টাকা ব্যয়ে ‘যমুনা বাঙালী নদী একীভূতকরণরোধ প্রকল্প’ গ্রহণ করে সরকার। এর মধ্যে অন্তারপাড়া থেকে কালীতলা গ্রোয়েন পর্যন্ত ২ হাজার মিটার নদী তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করা হয়।

ধাপ গ্রামের বাসিন্দা আজিবর প্রামাণিক ও ঈমান আলী জানান, এক মাস ধরে পানি নেমে যাওয়ার কারণে ওই স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ভাঙন স্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১০০ মিটারে ধস

০২:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫