০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন ফরম তুললেন মোরশেদ মিল্টন

  • Reporter Name
  • ০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন। দলের চেয়ারপার্সনের আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন বিএনপি’র এই নেতা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি প্রভাষক মো. আশরাফ হোসেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকারী গাবতলী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় গোপন করে কথা বলতে অস্বীকৃতি জানান।

মোরশেদ মিল্টন তার নামে মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত অন্য সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা জানান, আশরাফ হোসেন বিএনপি নেতা মিল্টনের নামে মনোনয়নপত্র উত্তোলনের জন্য তাকে ফোনে ডেকে নিয়েছিলেন। তিনি জানান, মোরশেদ মিল্টন আশরাফ হোসেনকে মনোনয়নপত্র উত্তোলন করতে বলেছিলেন।

গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আজ শনিবার (২৭ ডিসেম্বর) মোরশেদ মিল্টনের নামের এক প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বগুড়া-৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়পত্র সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে উত্তোলন করা হয়।

এরপর বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ আসন থেকে ২২ ডিসেম্বর সোমবার দুপুরে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে এবং বিকেলে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মো: তাইফুর রহমানের কাছ থেকে সংগ্রহ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন ফরম তুললেন মোরশেদ মিল্টন

০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫